শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কেন্দুয়ার (নেত্রকোণা)বরেণ্য সন্তান মো: আবদুর রহমান খান পিপিএম (অব:)বাংলাদেশ পুলিশ বিভাগে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

Reporter Name / ৩৮১ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মো: মাহবুবুর রহমানখান: ময়মনসিংহের ভাটি অঞ্চল মহুয়া- মলুয়ার উর্বর
চারণভূমি,প্রাচীন লোকজ-সাহিত্য
সংস্কৃতির পাদপীঠ,উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক কমরউদ্দিন রুমি,অসংখ্য গুণী সাধক,শিক্ষাবিদ
রাষ্ট্র নায়ক,রাজনীতি বিদ,উচ্চ পদস্হ চাকুরীজীবি,আমলা,সংগীত
বিশারদ এর পূণ্যভূমি কেন্দুয়া।
আর এই কেন্দুয়ার ই এক কৃতি
সন্তান মো: আবদুর রহমান খান।তাঁর ক্যারিয়ার প্রোফাইল থেকে জানা গেছে,তিনি ১৯৮৬ সালে ৮ম
বিসিএস ক্যাডারে পুলিশ ক্যাডেট অফিসার এএসপি পদে যোগ দেন।
তারপর ২০০০ সালে এসপি ( পুলিশ সুপার) পদে পদোন্নতি লাভ করেন। টানা কুড়ি বছর তিনি পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।কর্মজীবনে তিনি একজন সৎ,নীতিবান অফিসার হিসাবে সমগ্র পুলিশ ডিপার্টমেন্টে সমাদৃত।
যিনি পুলিশ বিভাগে অবসরে থাকার
পরও তার বিগত জীবনের কর্মনিষ্ঠা
সততা ও দায়িত্ব বোধের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার তাকে অতিরিক্ত আইজিপি
পদে (ভূতাপেক্ষ নিয়োগ ক্যাটাগরির
আওতায়)পদোন্নতি দিয়ে সম্মানিত
করেছেন।যার তাঁর কর্মজীবনের বড়
অর্জন।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ভূতাপেক্ষভাবে বর্তমান সরকার কর্তৃক এ পদে পদোন্নতি পান বলে নিশ্চিত করেন তিনি ।

তাঁর জন্মস্থান নেত্রকোণার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের ভূঁইয়ার বাজার সংলগ্ন আঙ্গারুয়া গ্রামে । বাবা মৃত তোফাজ্জল হোসেন খান, মাতা মৃত সৈয়দা আয়েশা খান
তিনি তাঁর বিগত কর্ম জীবনের অভিজ্ঞতা আর মেধার সমন্বয় ঘটিয়ে জনগণের শান্তি নিরাপত্তার
পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনী ককে আরো দায়িত্বশীল ও সুসংগঠিত করে দেশ সেবায় আত্ম
নিবেদিত হবেন এমনটিই প্রত্যাশা
বৃহত্তর ময়মনসিংহ সহ সারা দেশ
বাসির।তাঁর এই অর্জন, পদোন্নতিতে
দৈনিক জনতার দেশ পরিবারের পক্ষ থেকে বর্ণালী শুভেচ্ছা ও অভিনন্দন।
তথ্যসূত্র:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।
বি.দ্র.প্রতিবেদক-
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category