• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ!

ইরানের বিরুদ্ধে বড় সামরিক হামলার পদক্ষেপ নিতে প্রস্তত ইসরাইল!

Reporter Name
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতারদেশ :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির রিজার্ভ ফোর্সের মেজর জেনারেল উজি দায়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তার মতে ইরান ইস্যুতে ইজরাইল পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না।
(সূত্র :মিডল ইস্ট মনিটর)
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উজি দায়ান বলেছেন, ইসরাইল বর্তমানে নিজেদের ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধের’ মধ্যে রয়েছে। ইরান থেকে আসা হুমকি মোকাবেলায় প্রয়োজন হলে নিজেদের উদ্যোগেই সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাখতে হবে।
তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনায় রেখে সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। একই সঙ্গে ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে এর জবাব দেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বজায় রাখা জরুরী বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে ইজরাইল -ইরান উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই উজিদায়ানের এমন মন্তব্য গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইজরাইলের প্রত্যাশিত পদক্ষেপ না নিলে তেল আবিব এককভাবে সামরিক অভিযান চালাতে পারবে কী’ না, তা নিয়েও দেশটির অভ্যন্তরে আলোচনা বাড়ছে।
ইসরাইলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় উজিদায়ানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি আগে দেশটিতে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা নিয়ে তার মন্তব্য কে রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র:
#parismail.news
#পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম (ডন) পত্রিকা
# আল-জাজিরা
# দৈনিক প্রথম আলো
# দৈনিক যুগান্তর
# বিডি নিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category