শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আগামী ১৭ নভেম্বর জুলাই-আগস্ট’ ২৪ এ সংঘটিত গণ হত্যা মামলার রায়।

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : জুলাই’২৪ গণঅভ্যুত্থানে সংঘটিত গণ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর সোমবার। একই দিন তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ  সহ আরো দুই আসামীর ভাগ্য নির্ধারণ হবে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারীক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইবুন্যালের  অপর সদস্যরা হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। মামলার তৃতীয় আসামি হলেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ -আল- মামুন। তবে তিনি ট্রাইব্যুনালে আবেদন করে এ মামলায় রাজ সাক্ষী হয়েছেন।আবেদন গ্রহণ করার পর তিনি রাজ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দিও দিয়েছেন। এর আগে গতকাল দুপুর বারোটার দিকে ট্রাইবুনাল -১ এর কার্যক্রম শুরু হয়। আদালত এলাকায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক। নিরাপত্তার দায়িত্ব পালন করেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম, প্রসিকিউটর  মিজানুল  ইসলাম, গাজীএমএইচ তামিম, ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান, সাইমুম রেজা তালুকদার, ব্যারিস্টার এস এম মাইনুল করিম প্রমূখ। অন্যদিকে হাসিনা ও আসাদুজ্জামান এর পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এছাড়া সাবেক আইজিপি মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
পরে সাংবাদিক দের  সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোন অপশক্তি এই রায় বানচাল করতে পারবে না বলে মন্তব্য করে তিনি বলেন,ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে থাকবে এমন রায়ই প্রত্যাশা করছি।প্রেস ব্রিফিংয়ে  প্রসিকিউটর বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন অপরাধ করে কেউ
পাড় পাবেনা।কেউ যদি  মানবতা বিরোধী অপরাধ করে তবে তাদের সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে। তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দীর্ঘ একটি যাত্রা শেষ করে এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি।। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোন হুমকি দেন কিংবা কোন কার্যক্রম করেন সেটা আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই। তবে দেশের সরকার আছে তারা সবকিছু ভাল বুঝেন। এ ছাড়া যারা উস্কানি দেবেন বা সন্ত্রাসের চেষ্টা করবেন সে ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও হবে। আমরা জনগণের দেশ প্রেম ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের বাহিনীর প্রতি আমাদের আস্তা আছে আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোন জায়গায় প্রভাব পড়বে না সবকিছু স্মুথলি হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
বিচারীক  কাজ নিয়ে  জাতিসংঘে আওয়ামী লীগের অভিযোগ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর বলেন, যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। এই বিচার যে প্রক্রিয়া হয়েছে সেটা ট্রান্সপারেন্ট ছিল।
এখানে অকাট্য ও শক্তিশালী সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। জাতির সামনেএই বিচার হয়েছে। আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সামনে ক্রিস্টাল ক্লিয়ার বা স্বচ্ছ ভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার নিজস্ব গতিতেই চলবে।আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, বিচার প্রক্রিয়ায় কোন অস্বচ্ছতা দেখিনি আমি। আসামিরা খালাস পাবেন বলেও তিনি প্রত্যাশা করেন। বিচার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে এই আইনজীবী বলেন, বিচার প্রক্রিয়ায় কোন অসচ্ছতা আমি দেখিনি। কারণ আমার কাজে কেউ কোনো রকমের হস্তক্ষেপ করেনি। এছাড়া কোন অস্বচ্ছতা আছে কী, না আমার জানা নেই। গত ২৩ অক্টোবর মামলার বিচার কাজ শেষে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের  তারিখ জানানোর জন্য গতকালের দিনটি ধার্য করেন। সেদিন ট্রাইব্যুনালে যুক্তি  তর্ক পর্বের সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।স্বৈরাচার  হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীরআসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) দাবি জানান তিনি। সাবেক আইজিপি মামুন রাজ সাক্ষী হওয়ায় যুক্তি তর্কে শেখ হাসিনা আসাদুজ্জামানের চরম দণ্ড বা সর্বোচ্চ সাজা চাইলেও তার শাস্তির ব্যাপারে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছে প্রসিডিউশন। আইজিপি মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ ও তার খালাসের আবেদন জানিয়েছেন। শেখ হাসিনার সহ আসামির বিরুদ্ধে এ মামলায় পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই আগস্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো গুলিতে দেড় হাজার মানুষের মৃত্যু হয়।অনেকেই  পঙ্গু হয়ে গেছেন, হারিয়েছেন চোখ। মোট ৮ হাজার৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে তদন্তকারী সংস্থা। এর মধ্যে তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠার ও শহীদদের  তালিকার বিবরণ ২৭২৪ পৃষ্ঠার। গত ১২ মে মামলার এই তদন্ত প্রতিবেদন  প্রসিকিউশনে জমা দেন তদন্তকারীরা। এরপর  ১ জুন রাষ্ট্রপক্ষ হাসিনাকে ট্রাইব্যুনালের প্রধান আসামি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল  করে। পরে ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ  দেয় ট্রাইবুনাল – ১।
মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে
৫৪ জন জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আগস্টে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে বীভৎসতার শিকার খোকন চন্দ্র বর্মন।তারকা সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির এনসিপ আহ্বায়ক নাহিদ ইসলাম। গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোঃ আলমগীরের জবানবন্দীর মাধ্যমে শেষ হয়  সাক্ষ্য গ্রহণ পর্ব।এরপর  প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবির যুক্তিতর্ক সম্পন্ন হয় ২৩ অক্টোবর।
তথ্যসূত্র: বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবি ক্রেডিট: যমুনা টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category