রবিবার, 22 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প! · কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"! · রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! · হালাল ও হারামের বিধান: যে ছয় শ্রেণির খাবার গ্রহণ ইসলামে নিষিদ্ধ ও জরুরি ব্যতিক্রমসমূহ! · চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড! · বিবিএ ভর্তি ও ক্যারিয়ার গাইড: বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য করণীয় ও সুযোগ! · কর্নিয়া প্রতিস্থাপনে নতুন প্রযুক্তি: জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার বাড়ছে! · কমলাপুর থেকে জুরাইন রেলপথ ঘিরে ছয়টি মাদক স্পট: নিয়ন্ত্রক বদল হলেও থামছে না কারবার!
আন্তর্জাতিক বিশ্ব সংবাদ

তুরস্কের ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানানোর পরে কোন ব্যাখ্যা ছাড়াই পেজবুক পেজ থেকে বিবৃতিটি সরিয়ে নিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদী!

তুরস্কের ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানানোর পরে কোন ব্যাখ্যা ছাড়াই পেজবুক পেজ  থেকে বিবৃতিটি  সরিয়ে নিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদী!


আন্তর্জাতিক ডেস্কঃ

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিল মালয়েশিয়া। তবে দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তাদের পুনর্বাসনের ঘোষণা দেওয়া বিবৃতিটি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

কেন বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মালয়েশিয়ায় অফিস সময়ের বাইরে মন্তব্যের জন্য আহমাদ জাহিদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।

প্রাথমিক বিবৃতিতে আহমাদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক’ উপায়ে মোকাবিলার জন্য সরকারের নেওয়া উদ্যোগের অংশ এই প্রস্তাব।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমার থেকে আসা শরণার্থীদের উপস্থিতি নিয়ে ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছে মালয়েশিয়া।

তথ্য সূত্রঃ

# রয়টার্স।

তথ্য ঋণঃ

# বিডি প্রতিদিন/এন ইউ।

ছবিঃ প্রতীকি।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ