সোমবার, 23 নভেম্বর 2026 · 03:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
আন্তর্জাতিক বিশ্ব সংবাদ

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির: মোট সংখ্যা দাঁড়াল ৫৮-এ !

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির: মোট সংখ্যা দাঁড়াল ৫৮-এ !

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে আঘাত হানা হয়। এতে ড্রোনটি ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

ইরানের দাবি, এ নিয়ে দেশটির বাহিনীর হাতে যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হলো।

তবে সর্বশেষ ড্রোন ভূপাতিতের এ দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক বিশ্ব সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ