পশ্চিমবঙ্গের কলকাতায় ও শিলিগুড়িতে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ এর পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র সোমবার (৩০ নভেম্বর) থেকে বন্ধ থাকবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সরকারের সঙ্গে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ এর ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ডিইউ ডিজিটাল পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র ৩০ নভেম্বরের পর থেকে বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সবাইকে ও সব ধরনের ভিসা আবেদনকারীকে ৩০ নভেম্বরের পর থেকে ‘ডিইউ ডিজিটাল’ পরিচালিত ভিসা এপ্লিকেশন সেন্টারগুলোতে আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। নতুন আবেদন কেন্দ্রের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম দ্রুত সময়ের মধ্যে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।