শুক্রবার, 20 নভেম্বর 2026 · 10:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা, কাতার ও কুয়েতের নিন্দা! · যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত জাতীয় সাইবার পরিচালক হলেন পেন্টাগনের সিআইও কার্স্টেন ডেভিস! · কারাগারে রেকর্ড ১ লাখ ১৫ হাজার বন্দি, বাড়তি নিরাপত্তা ও নজরদারি শুরু! · আজকের আবহাওয়া, পঞ্জিকা ও অন্যান্য বার্তা | ২০ নভেম্বর ২০২৬! · পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।! · পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। · ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা এ কে এম কিবরিয়া বলেন, ফরিদপুরে বিএনপি কোন নেতার একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামীলীগের ১০ টা বাড়ি পুড়িয়ে দেব!‘ · সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এর গ্রেফতার নিয়ে গণপ্রতিক্রিয়া!
আন্তর্জাতিক বিশ্ব সংবাদ

সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা, কাতার ও কুয়েতের নিন্দা!

সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা, কাতার ও কুয়েতের নিন্দা!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) এ হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনের কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রিয়াদের আর্থিক কেন্দ্র ছাড়াও সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় জুবাইলে সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালিয়েছে বাহিনীটি। চারটি অভিযানেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবে চারটি সামরিক অভিযান চালিয়েছে। প্রথমটি ছিল সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রে। সেখানে দুবার আঘাত হানা হয়। এতে লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সৌদি হামলা অব্যাহত থাকলে এসব স্থাপনায়ও হামলা চলবে।’

হুতিদের হামলার নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি ভূখণ্ডে যেকোনো আগ্রাসন সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। হামলার নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা-জিসিসি।

অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় দুই দিনে বেশ কয়েকজন নিহতের দাবি করেছে হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, বৃহস্পতিবার আল-নাহদা এলাকায় একটি জুতা ও বস্ত্র কারখানায়ও হামলা চালানো হয়।

এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সৌদি-সমর্থিত বাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে প্রায় দেড়শ হুতি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।

এমন উত্তেজনার মধ্যেই রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ