শুক্রবার, 20 নভেম্বর 2026 · 09:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। · ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা এ কে এম কিবরিয়া বলেন, ফরিদপুরে বিএনপি কোন নেতার একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামীলীগের ১০ টা বাড়ি পুড়িয়ে দেব!‘ · সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এর গ্রেফতার নিয়ে গণপ্রতিক্রিয়া! · বিএনপি কে রাজনৈতিক ভাবে শক্তিশালী করতে নতুন সিদ্ধান্ত! · মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪! · ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস! · চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার -৬! · চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত!
জাতীয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা।

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৃথক পৃথক সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, বৈঠকে তারা থ্যাংকস গিভিং ডের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া চীনা দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্সও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।

যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষের প্রতি বাংলাদেশের জনগণের উদারতা ও মানবিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। বৈঠক শেষে কূটনীতিকরা জানিয়েছেন, এটা শুধু তাদের সৌজন্য সাক্ষাৎ ছিল।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, ‘খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’

দিনেশ ত্রিবেদী বলেন, ‘জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি ছিল শেখার একটি সুযোগও। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ সময় বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।

তথ্যসূত্রঃ

# গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।


টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ