বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 12:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ! · আমনের ভালো ফলন ও দামে লাভবান মতলব উত্তরের কৃষকেরা! · বহিষ্কৃত ৭০ বিদ্রোহী প্রার্থী ও পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি! · ফাতাহ-৩ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা ! · রাজনৈতিক পরিণতি নয়, দেশের স্বার্থেই ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প ! · সাম্প্রতিক নাশকতার পর সতর্ক পুলিশ-বিজিবি, ঢাকা ও গোপালগঞ্জসহ পাঁচ জেলায় বিশেষ নজর! · চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ! · সরকারের বদলির আদেশ পাল্টে দিয়ে স্বপদে বহাল থাকার জন্য পাল্টা আদেশ জারির ধৃষ্টতা!
জাতীয় সংবাদ

সরকারের বদলির আদেশ পাল্টে দিয়ে স্বপদে বহাল থাকার জন্য পাল্টা আদেশ জারির ধৃষ্টতা!

সরকারের বদলির আদেশ পাল্টে দিয়ে স্বপদে বহাল থাকার  জন্য পাল্টা আদেশ জারির ধৃষ্টতা!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

এই কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


গত পরশু সেনাবাহিনীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদলের আদেশ জারি করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আদেশ ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেবকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে এনে তাকে বিপসটের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়।


কিন্তু সেই আদেশের ২৪ ঘন্টা না পেরোতেই মেজর আবদুল মোতালেব বদলির আদেশ পাল্টে দিতে সক্ষম হয়েছেন।


স্বপদেই টিকে থাকবার জন্য আবার আদেশ জারি করা হয়। আর যাকে মহাপরিচালক করে আদেশ জারি করা হয়েছিল সেই মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে পাঠানো হলো বিপসটের কমান্ড্যান্ট হিসেবে।


প্রশাসনিক আদেশ পাল্টে দেয়ার এমন ঘটনা নজিরবিহীন।


এর আগে একবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছিল। তার ভাই চট্টগ্রাম বন্দরের পরিচালক, সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক দলের মিটিংয়ে যুক্ত হওয়ার অভিযোগে তাকে যখন বদলির আদেশ জারি করা তখন, তখনো তিনি সেই আদেশ বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করেন।


উনার এতো পাওয়ারের উৎস কী?


সেনাবাহিনী একজন ঊর্ধ্বতন অফিসার যদি এভাবে বদলি আদেশ পাল্টে দেন, প্রশাসনিক আদেশের বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করেন, তাহলে বাহিনীতে তার মারাত্মক প্রভাব পড়বে।


মেজর জেনারেল আবদুল মোতালেবের এই ধরনের কাণ্ডে সেনাবাহিনীর কর্মকর্তারা বিস্মিত।


মেজর জেনারেল পদমর্যাদার একজন উচ্চপদস্থ কর্মকর্তা যদি ‘তদবির’ আর ‘খুৃঁটির জোরে’ নিজের বদলির আদেশ পাল্টে দেন, তাহলে জুনিয়র পর্যায়ের অফিসারদের মাঝে নেতিবাচক প্রভাব পড়বে।


সেনাবাহিনীতে এই ধরনের কাজ অপ্রত্যাশিত৷ আশাকরি সরকার এসব বিষয়ে ভবিষ্যতে সতর্ক হবে।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ