বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 12:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ! · আমনের ভালো ফলন ও দামে লাভবান মতলব উত্তরের কৃষকেরা! · বহিষ্কৃত ৭০ বিদ্রোহী প্রার্থী ও পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি! · ফাতাহ-৩ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা ! · রাজনৈতিক পরিণতি নয়, দেশের স্বার্থেই ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প ! · সাম্প্রতিক নাশকতার পর সতর্ক পুলিশ-বিজিবি, ঢাকা ও গোপালগঞ্জসহ পাঁচ জেলায় বিশেষ নজর! · চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ! · সরকারের বদলির আদেশ পাল্টে দিয়ে স্বপদে বহাল থাকার জন্য পাল্টা আদেশ জারির ধৃষ্টতা!
জাতীয় সংবাদ

এক দিনের সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান !

এক দিনের সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান !

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি।

সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথ ধরেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ