শুক্রবার, 20 নভেম্বর 2026 · 10:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা, কাতার ও কুয়েতের নিন্দা! · যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত জাতীয় সাইবার পরিচালক হলেন পেন্টাগনের সিআইও কার্স্টেন ডেভিস! · কারাগারে রেকর্ড ১ লাখ ১৫ হাজার বন্দি, বাড়তি নিরাপত্তা ও নজরদারি শুরু! · আজকের আবহাওয়া, পঞ্জিকা ও অন্যান্য বার্তা | ২০ নভেম্বর ২০২৬! · পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।! · পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। · ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা এ কে এম কিবরিয়া বলেন, ফরিদপুরে বিএনপি কোন নেতার একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামীলীগের ১০ টা বাড়ি পুড়িয়ে দেব!‘ · সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এর গ্রেফতার নিয়ে গণপ্রতিক্রিয়া!
জাতীয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।!

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।!

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’

দিনেশ ত্রিবেদী বলেন, ‘জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি ছিল শেখার একটি সুযোগও। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একান্তের এই সাক্ষাতকার কে ঘিরে জনমনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ,চীন,ইউরোপীয় ইউনিয়ন সকল সকল রাষ্ট্রদূত দের একসংগে বৈঠক করার পর আবার পররাষ্ট্র মন্ত্রীর সাথে একান্তে নিবৃতে কথা বলার রহস্য কি?

নেটিজেন দের অনেকেই বলছেন, ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ বৈঠকের আয়োজন।

তথ্য সূত্রঃ

# গণমাধ্যম ও গণপ্রতিক্রিয়া।

ছবিঃ

# সংগৃহিত।









টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ