-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি|জনতার দেশঃ
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার কোনাবাড়ির শান্তি নিকেতনে মৃন্ময়ের উদ্যোগে কবিতা ও গানে-গানে ত্রৈমাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা "কথা ও সুর" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মৃন্ময়ের প্রতিষ্ঠাতা, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও রম্যলেখক ড.শহীদুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আযাদ কামাল ও নাট্যজন-নাট্যব্যক্তিত্ব আলী হাসান।
আমন্ত্রিত অতিথি আরও ছিলেন ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহি উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক, বাচিকশিল্পী অটল শরিয়ত উল্লাহ, সাবেক পৌর সচিব, সাংস্কৃতিক কর্মী প্রতাপ কর্মকার, রনলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ইদ্রিছ হোসেন প্রমূখ।
কাঠ দ্বারা নির্মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র সুদৃশ্য স্থাপনা "কাঠ পল্লব"-এর উদ্বোধন করেন খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
সাহিত্য, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। কবিতা ও গানে গানে মুখরিত হয় দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সমগ্র শান্তিনিকেতন অঙ্গন।
বিশিষ্ট বাচিকশিল্পী,কবি হারুন অর রশীদ ও কবি, সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় কবিকণ্ঠে কবিতাপাঠে অংশগ্রহণ করেন আযাদ কামাল, আলী হাসান, মহি উদ্দিন, হারুন অর রশীদ,, শহীদুর রহমান শাহীন, ইদ্রিছ হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, অটল শরিয়ত উল্লাহ, ফারুক হোসেন, আঁখি ভূঁইয়া, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ফাহিমা ও মিঠি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মো: মহি উদ্দীন, মেহেদী হাসান, জসীম উদ্দিন, বিশ্বজিৎ চক্রবর্তী, জুলহাস উদ্দিন, খন্দকার লিটন, দিপু কর্মকার, আসাদুজ্জামান, জোয়ারের আলী, শীতল, রানা, মিজানুর রহমান শুভ, ইব্রাহিম, মেঘা, অপু ও স্বর্না।
এমন আয়োজন স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং সৃজনশীল মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা উপস্থিত সকলের।
