রবিবার, 29 নভেম্বর 2026 · 00:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক! · গোপালপুরে মৃন্ময়ের আয়োজনে ত্রৈমাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা ‘কথা ও সুর’ অনুষ্ঠান উদযাপন! · নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২৯ · ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক! · মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তকরণ ও জবাবদিহি নিয়ে ডিআইএইচআরের সঙ্গে সংসদীয় ককাসের বৈঠক! · ডিএসসিসিতে( ঢাকা সিটি কর্পোরেশন) চলতি দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগ, তৃতীয় শ্রেণির কর্মচারীও প্রথম শ্রেণির পদে যোগ্যতা ও জ্যেষ্ঠতা উপেক্ষা করে পদায়ন, অর্থ লেনদেনের অভিযোগ; কথিত কর্মচারী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি নগর ভবন! · সাত বছরের পড়াশোনা ও অনুসন্ধানের পর ইসলাম গ্রহণ ব্রিটিশ তরুণ এডওয়ার্ড রোয়ের! · এরশাদীয় সাম্রাজ্যে বিটিভির একচ্ছত্র আধিপত্য ছিল নাশিদ কামাল আর শাকিলা জাফর দ্বয়ের হাতে!
অপরাধ ও আইনশৃঙ্খলা

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২৯

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২৯

​নরসিংদী প্রতিনিধি(জনতার দেশ):

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি, সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ২৭ নভেম্বর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

​অভিযানের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো:

​অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার (রায়পুরা): রায়পুরা থানা পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের জংগী শিবপুর বাজার এলাকা থেকে মোঃ কাউসার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজ এবং ১টি লাল রঙের আরটিআর (RTR) মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার কাউসার রায়পুরার উত্তর বাখরনগর এলাকার মোঃ মোর্শেদের ছেলে।

​মাদক উদ্ধার (রায়পুরা ও সদর): পৃথক অভিযানে রায়পুরার মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের কুলিয়ারচরের মোঃ মিজান মিয়াকে (৫২) আটক করে রায়পুরা থানা পুলিশ। অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নরসিংদী সদর মডেল থানাধীন বিলাসদি ডিসি রোড এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ হোসনে আরা (৪০) নামে এক নারী মাদক কারবারি এবং শহরের পশ্চিম ব্রাহ্মন্দী পুরাতন টাউন হল এলাকা থেকে ২৪ বোতল স্কফ সিরাপসহ আবির হোসেন রাফি (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত দুজনই রায়পুরা উপজেলার বাসিন্দা।

​রাজনৈতিক নেতা ও সন্ত্রাসী গ্রেপ্তার (বেলাব): বেলাব থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বশির আহম্মেদ ওরফে পরশ মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে। তিনি বেলাব উপজেলার রাজারবাগ এলাকার মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে এবং আমলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

​এছাড়া জেলার অন্যান্য থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও সিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সদর মডেল থানা ২ জন, মাধবদী থানা ৩ জন, পলাশ থানা ২ জন এবং মনোহরদী থানা ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

​অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

টপিক: অপরাধ ও আইনশৃঙ্খলা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ