রবিবার, 29 নভেম্বর 2026 · 00:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক! · গোপালপুরে মৃন্ময়ের আয়োজনে ত্রৈমাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা ‘কথা ও সুর’ অনুষ্ঠান উদযাপন! · নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২৯ · ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক! · মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তকরণ ও জবাবদিহি নিয়ে ডিআইএইচআরের সঙ্গে সংসদীয় ককাসের বৈঠক! · ডিএসসিসিতে( ঢাকা সিটি কর্পোরেশন) চলতি দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগ, তৃতীয় শ্রেণির কর্মচারীও প্রথম শ্রেণির পদে যোগ্যতা ও জ্যেষ্ঠতা উপেক্ষা করে পদায়ন, অর্থ লেনদেনের অভিযোগ; কথিত কর্মচারী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি নগর ভবন! · সাত বছরের পড়াশোনা ও অনুসন্ধানের পর ইসলাম গ্রহণ ব্রিটিশ তরুণ এডওয়ার্ড রোয়ের! · এরশাদীয় সাম্রাজ্যে বিটিভির একচ্ছত্র আধিপত্য ছিল নাশিদ কামাল আর শাকিলা জাফর দ্বয়ের হাতে!
মানবাধিকার রিপোর্ট

মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তকরণ ও জবাবদিহি নিয়ে ডিআইএইচআরের সঙ্গে সংসদীয় ককাসের বৈঠক!

মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তকরণ ও জবাবদিহি নিয়ে ডিআইএইচআরের সঙ্গে সংসদীয় ককাসের বৈঠক!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ঢাকায় ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর)-এর প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৮ নভেম্বর) ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর)-এর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিআইএইচআরের পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাব মিকেল শ্মিট হ্যানসেন এবং মিস নওশিন নূর।

বৈঠকে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা, বিগত ১৭ বছরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ নথিভুক্ত করা, এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করার লক্ষ্যে ককাসের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর) ভবিষ্যতে মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ককাসের পক্ষে উপস্থিত ছিলেন— ককাসের সভাপতি ফাহিমা নাসরিন; ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), ঢাকা-১৪; তাহসিনা রুশদীর লুনা, সিলেট-২; এবং আনা মিনজ।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: মানবাধিকার রিপোর্ট দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ