মিলি সুলতানাঃ
তৎকালীন সময়ে শাকিলা জাফর এবং নাশিদ কামালের আধিপত্য ছিল অপরিসীম। কালচারাল অঙ্গনকে এরশাদের এই দুই প্রেয়সী "কলঙ্কচারাল অঙ্গনে" পরিণত করেন। এরশাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হতো শাকিলা জাফর নাশিদ কামালের গান দিয়ে। এরশাদের পতনের পর শাকিলা নাশিদ কামালরা উত্তেজিত ছাত্র জনতার ভয়ে বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন। নাহলে পাবলিকলি বেইজ্জতি হতেন। আগেও বলেছি এরশাদের প্রেমিকারা ছিলেন সুশিক্ষিতা রুচিশীল আকর্ষণীয় সুন্দরী। নাশিদ কামাল মেডিকেল ডেমোগ্রাফিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। নাশিদ কামাল আজীবন তার দাদা আব্বাসউদ্দীন আহমদ, চাচা মোস্তফা জামান আব্বাসী, ফুফু ফেরদৌসী রহমানের নাম বেচাবিক্রি করে গান গেয়েছেন। তিনি তেমন কোনো বড় গায়িকা ছিলেন না। তার বাবা ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। নাশিদ কামালের জন্ম হয় লন্ডনে।
অনেকেই জানেন আব্বাসউদ্দীন আহমদের পরিবার একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে সাইন করেছিলো! রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার ষ*ড়যন্ত্রে সামিল হয়েছিলেন তার চাচা মোস্তফা জামান আব্বাসী, ফুফু ফেরদৌসী রহমান, বাবা মোস্তফা কামাল। তারা রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধকরণের পেপারে সাইন করেছিলেন। রবীন্দ্র সঙ্গীত নাকি নাশিদ কামালের গোটা পরিবারের গায়ে একজিমা দাউদ বিখাউজের মত চর্মরোগের জন্ম দিতো। এরশাদের সঙ্গে নাশিদের ঘনিষ্ঠতার মওসুমে তার চাচা ফুফু নাশিদের মাধ্যমে এরশাদকে একগাট্টি শ্রদ্ধা ভালোবাসা পাঠাতেন। শ্রদ্ধা রিসিভ করে এরশাদ নাকি খুশিতে "বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা" ছড়াটি পড়তেন। এরশাদের অফিস কক্ষে সময় অসময়ে ঢোকার প্রবেশাধিকার ছিল নাশিদ কামালের। কয়েকঘন্টা কাটিয়ে চলে যাওয়ার পর পিয়নকে সোফার উপর দুমড়ানো মোচড়ানো বাসী গোলাপের পাপড়ি পরিস্কার করতে হতো। আমরা পত্রিকা ম্যাগাজিনে এরশাদের প্রেয়সীদের এসব রসালো কাহিনী পড়তে গিয়ে স্কুলের পড়া ফাঁকি দিতাম। পড়ার ঘরের দিকে আম্মার পায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ম্যাগাজিনটা দুম করে টেবিলের নিচে ফেলে দিতাম। আর পড়ায় ব্যস্ত হয়ে উঠতাম। আব্বাসউদ্দীনের পরিবার পাকিস্তান আমলেই যত খ্যাতি কামিয়েছেন। বেগম জিয়ার শাসনামলে মোস্তফা জামান আব্বাসীকে শিল্পকলা একাডেমীর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।
নাশিদ কামাল সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে। এরশাদের সাথে সম্পর্কের যখন যবনিকাপাত ঘটে তখন ক্যাপ্টেন মুসাকে বিয়ে করেন। তবে বিয়েটি টেকেনি। মুসা ও নাশিদ কামালের ছাড়াছাড়ি হয়ে যায। তাদের দুইমেয়ে। আরমিন মুসা ও আশনা মুসা। তিনি নজরুল সংগীত, লোকসংগীত ও উর্দু গজল পরিবেশনের জন্য পরিচিত। সংগীত ও সাহিত্যে অবদানের জন্য নজরুল পুরস্কার ও নজরুল পদক পেয়েছেন নাশিদ কামাল। এরশাদ আমলের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ আসলেই নাশিদ কামালের নামও উঠে আসবে। আজ যখন নাশিদ কামালের মুখে যখন ফ্যাসিস্ট সরকারের দুর্নাম শুনি তখন অবাক লাগে--কতই না শৈল্পিক কায়দায় মুখে মধু মেখে তিনি বিগত সরকারের সমালোচনা করছেন। অথচ আওয়ামী লীগ আমলে নাশিদ বিটিভিতে অডিশনের নিয়মিত বিচারক ছিলেন। বাপ দাদার নাম ভাঙিয়ে বিটিভি এবং প্রাইভেট টিভি চ্যানেলগুলোতেও অনুষ্ঠান করে গেছেন নাশিদ কামাল। তার পরিবারের অতীত ইতিহাস অসুন্দর। তারা ১৯৭১ সাল থেকেই বংশগতভাবে দেশবিরোধী।
নোটঃ
মিলি সুলতানা লন্ডন প্রবাসী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিনোদন সংস্কৃতির একজন পরিচিত মুখ।
ছবিঃ
# জনতার দেশ আর্কাইভ থেকে সংগৃহিত।
