শনিবার, 28 নভেম্বর 2026 · 15:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে নাঃ ---অধ্যাপক আনু মুহাম্মদ · রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০, মামলা ৩৫: উদ্ধার বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা! · নটরডেম কলেজ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। হলি ক্রস আর সেন্ট যোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তিনটাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। ৯১% মুসলিম দেশে খ্রিস্টানদের প্রতিষ্ঠান সেরা হইলো কেন? · নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার চুরি! · অভিনয় ক্যারিয়ারে জোয়ার-ভাটা থাকলেও কাঙ্ক্ষিত চরিত্রে প্রশান্তি খুঁজছেন শর্বরী ! · প্রথম ধাপের ১১২ জনের মধ্যে মালয়েশিয়ায় গেলেন ১০৩ জন: নথি জটিলতায় আটকে পড়া বাকি ৯ জনও যাবেন কাগজপত্র ঠিক হলে! · টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক! · উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ
শিক্ষা বার্তা

নটরডেম কলেজ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। হলি ক্রস আর সেন্ট যোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তিনটাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। ৯১% মুসলিম দেশে খ্রিস্টানদের প্রতিষ্ঠান সেরা হইলো কেন?

নটরডেম কলেজ খ্রিস্টানদের প্রতিষ্ঠান।  হলি ক্রস আর সেন্ট যোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান।  তিনটাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। ৯১% মুসলিম দেশে খ্রিস্টানদের প্রতিষ্ঠান সেরা হইলো কেন?

শিক্ষা বাতায়ন ডেস্ক|জনতার দেশঃ

এদের শৃঙ্খলা ,নীতি ,স্বচ্ছতা, জবাবদিহিতা আছে, যা ইসলাম তথা কোরআন সুন্নাহ ভিত্তিক।

এখানে কোন ডার্টি পলিটিক্স নাই, সবাই নিয়ম মেনে চলতে বাধ্য!

★একটা স্টাডিতে দেখা গেছে ,সবচেয়ে ইসলামিক বিধান মেনে চলা দেশ হইলো প্রথমে নিউজিল্যান্ড দ্বিতীয় অবস্থানে লুক্সেমবার্গ।

★তারপর আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ,কানাডা।

মেবি ৩৮ নাম্বারে একটা মুসলিম দেশ পাওয়া গেছে সেটা হইলো মালয়েশিয়া।

★মুসলিমরা মনে করে নামাজ, রোজা, হজ্জ ,হিজাব, দাড়িই ইসলাম!

অথচ এরা পারিবারিক ,সামাজিক কিংবা রাষ্ট্রীয় পেশাগত জীবনে ইসলামের আইন মেনে চলে না!

ন্যায়বিচার, সুশাসন, অর্থনৈতিক ইকুয়িটি, মানবাধিকার এবং আইন মেনে চলাকে তারা ইসলাম মনে করে না।

★খাবারে ভেজাল মেশানো, আরেকজনের হক নষ্ট করা, জোর করে ক্ষমতা দখল করা।

জনগণের কোটি কোটি টাকা মেরে দেয়া।

★মানুষ হত্যা করা, ধর্ষণ করা, গুম করা ,মানুষরে ঠকানো ,বিচারহীনতা, দুর্নীতি ,অনিয়ম, ঘুষসহ মারাত্মক নিষিদ্ধ জিনিগুলোকে ইসলামের গুরুত্বপূর্ণ অংশ মনে করে না।

★একজন বিধর্মী চাইনিজ ব্যবসায়ী বলছিলো,

মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নম্বর নকল জিনিস বানানোর অর্ডার দিয়ে বলে, অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাবেন!

পরে যখন মুসলিমকে বলা হয় আমাদের সাথে খানা খান, তখন তাঁরা বলেন, হালাল না, তাই খাবো না।

★এরা শু*কর আর মদ খাওয়াকে হারাম মনে করে কিন্তু আরেকজনের হক মেরে খাওয়া আর ঘুষকে হারাম মনে করে না।

দুই নাম্বারি ব্যবসারে হারাম মনে করে না।

★নকল মাল বিক্রি করাকে হারাম মনে করে না।

★একজন জাপানি নব্য মুসলিম বলছিলো,"আমি পশ্চিমা দেশগুলিতে অমুসলিমদের ইসলামের বিধান পালন করতে দেখি, আর পূর্বের দেশগুলিতে ইসলাম দেখি কিন্তু কোন মুসলিম দেখি না"।

★ইসলাম ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না।

এটি একটা পুর্নাঙ্গ জীবন বিধান! এখানে আল্লাহর হক, বান্দার হক আছে ,এখানে এহসান ,ইনসাফ আছে।

নামাজ ,রোজা ,হজ্জ ,যাকাত দিছেই আপনাকে সভ্য হইতে।

নামাজ পইড়া কপালে দাগওয়ালা মানুষও আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে।

★রাসুল বলছিলো ,"আসল সর্বহারা মানুষ তারা যারা কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্জ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া, মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।"

★মুসলিম বিশ্ব আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে! এদেরকে কেউ বিশ্বাস করতে চায় না।

অর্থাৎ আমাদের ইসলামের গুণগুলো ইহুদী ,খ্রিস্টানরা পালন করছে।

তারা তাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে।

এরা এদের সাথে এহসান আর ইনসাফ করছে।

অন্যায়ভাবে ক্ষমতা দখল করতে গিয়ে গৃহযুদ্ধ ,রক্তপাত ,সংঘাত করে না।

এদেশের জনগণের সাথে জুলুম করে না।

মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।

সবাইকে রাষ্ট্রীয় নিয়ম মানতে বাধ্য করে।

এজন্যই তারা বিশ্বের শান্তি সূচকে নাম্বার ওয়ান।

★কিন্তু আমরা!

গাল্ফের কোন দেশটার শাসক বৈধ?

কোন মুসলিম দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন না?

কোন দেশটাতে আইনের শাসন আছে?

★খ্রিস্টান মিশনারী হাসপাতালে সিরিয়াল , স্কুলগুলোতে প্রতিযোগিতা।

কারণ এরা বার বার শৃঙ্খলা ,স্বচ্ছতা ,জবাবদিহিতার প্রমাণ দেখাচ্ছে।

★কিন্তু দেশে ইসলামিক নামে বহু প্রতিষ্ঠান আছে।

সেগুলোরে মানুষ বিশ্বাস করছে না!

কিন্তু কেন?

আপনারা ইসলামটারে ব্যবহার করে ধোঁকা দিচ্ছেন।

★পারলে শৃঙ্খলা ,স্বচ্ছতা , সততা ,জাবাবদিহিতা ঠিকঠাক রেখে জাস্ট কয়েকটা প্রতিষ্ঠান বানান।

দেখবেন ,আপনাদের মানুষ গ্রহণ করবে।

আপনারাই বার বার সেরা হবেন।

তখন মানুষ খ্রিস্টান মিশনারীদের প্রতিষ্ঠানে ভিড় করবেনা।

তথ্যসূত্রঃ

# সংগৃহিত।

ছবিঃ

# প্রতীকি নিদর্শন।

টপিক: শিক্ষা বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ