শনিবার, 28 নভেম্বর 2026 · 16:00
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে নাঃ ---অধ্যাপক আনু মুহাম্মদ · রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০, মামলা ৩৫: উদ্ধার বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা! · নটরডেম কলেজ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। হলি ক্রস আর সেন্ট যোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তিনটাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। ৯১% মুসলিম দেশে খ্রিস্টানদের প্রতিষ্ঠান সেরা হইলো কেন? · নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার চুরি! · অভিনয় ক্যারিয়ারে জোয়ার-ভাটা থাকলেও কাঙ্ক্ষিত চরিত্রে প্রশান্তি খুঁজছেন শর্বরী ! · প্রথম ধাপের ১১২ জনের মধ্যে মালয়েশিয়ায় গেলেন ১০৩ জন: নথি জটিলতায় আটকে পড়া বাকি ৯ জনও যাবেন কাগজপত্র ঠিক হলে! · টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক! · উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ
পুলিশ আপডেট

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০, মামলা ৩৫: উদ্ধার বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা!

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০, মামলা ৩৫: উদ্ধার বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৬৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবিঃ সংগৃহিত।

টপিক: পুলিশ আপডেট দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ