শনিবার, 28 নভেম্বর 2026 · 15:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে নাঃ ---অধ্যাপক আনু মুহাম্মদ · রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০, মামলা ৩৫: উদ্ধার বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা! · নটরডেম কলেজ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। হলি ক্রস আর সেন্ট যোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তিনটাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। ৯১% মুসলিম দেশে খ্রিস্টানদের প্রতিষ্ঠান সেরা হইলো কেন? · নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার চুরি! · অভিনয় ক্যারিয়ারে জোয়ার-ভাটা থাকলেও কাঙ্ক্ষিত চরিত্রে প্রশান্তি খুঁজছেন শর্বরী ! · প্রথম ধাপের ১১২ জনের মধ্যে মালয়েশিয়ায় গেলেন ১০৩ জন: নথি জটিলতায় আটকে পড়া বাকি ৯ জনও যাবেন কাগজপত্র ঠিক হলে! · টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক! · উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ
ফ্যাশন ও মডেলিং

অভিনয় ক্যারিয়ারে জোয়ার-ভাটা থাকলেও কাঙ্ক্ষিত চরিত্রে প্রশান্তি খুঁজছেন শর্বরী !

অভিনয় ক্যারিয়ারে জোয়ার-ভাটা থাকলেও কাঙ্ক্ষিত চরিত্রে প্রশান্তি খুঁজছেন শর্বরী !

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

‘বান্টি অউর বাবলি-২’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ানোর পাশাপাশি নির্মাতাদের নজর কেড়েছিলেন শর্বরী ওয়াঘ। সে সময় প্রযোজকদের অনেকে মন্তব্য করেছিলেন, আগামী দিনের বড় তারকা হতে চলেছেন এই তরুণ অভিনেত্রী। কিন্তু ‘বান্টি অউর বাবলি-২’র পর ‘মুনিয়া’ ও ‘মহারাজ’ সিনেমায় অভিনয় করে তেমন কোনো সাফল্য পাননি।

একইভাবে বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘ভেদা’ও বলিউড বক্স অফিসে আলোড়ন তুলতে পারেনি। সর্বশেষ ওম্যান স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাও আশার আলো দেখাতে পারেনি এই অভিনেত্রীকে। তবু হাল ছাড়েননি শর্বরী। অভিনয়ের বিষয়ে বদলে ফেলেছেন নিজস্ব ভাবনা। বড় ব্যানার আর তারকা সহশিল্পীর দিকে নজর না দিয়ে প্রতীক্ষা করে গেছেন কাঙ্ক্ষিত চরিত্রের।

অবশেষে তেমনই এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেও দেরি হয়নি, যেটি থাকছে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সুরুজ বরজাতিয়ার ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমায়। এতে শর্বরী অভিনয় করেছেন পূর্বা নামে নারী চরিত্রে; যে চরিত্রের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল তাঁর।

এ নিয়ে এক সাক্ষাৎকারের শর্বরী ওয়াঘ বলেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের জোয়ার-ভাটার মতো। কখনও সাফল্য আসে, কখনও পেতে হয় ব্যর্থতার স্বাদ। কিন্তু কেউ যদি অভিনয়ের জন্য তাঁর কাঙ্ক্ষিত চরিত্র খুঁজে পান, তাহলে আসে শিল্পীজীবনে প্রশান্তি। অবশেষে তেমনই এক চরিত্রে কাজের সুযোগ এসেছে সুরুজ বরজাতিয়ার হাত ধরে। এই নির্মাতার ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমায় ‘পূর্বা’ চরিত্রে অভিনয়ে অন্যরকম এক আনন্দ পেয়েছি। পূর্বা একেবারে আজকের মেয়ে। মুম্বাইয়ে থাকে, কাজ করে, নিজের এবং পরিবারের জন্য উপার্জন করে।’

তিনি বলেন,আমার মনে হয়, এই চরিত্রটি সব বয়সের মেয়েদের ও মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে। বিশেষ করে, আমার মনে হয় এটি আমার করা অন্যতম প্রগ্রেসিভ সিনেমা। পূর্বা নিজের বিশ্বাস ও মতামতের পক্ষে দাঁড়ায়। তবে সে পরিবারের প্রত্যেকের ভালোবাসা ও স্বীকৃতিও চায়। শুধু নিজের পরিবার নয়, দুই পরিবারেরই– ছেলে ও মেয়ের দিকের প্রত্যেকের অনুভূতিকে সে সম্মান করে। আমার মনে হয়, আজকের প্রজন্মের অনেক মেয়েই এই বিষয়টার সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবে। আমিও পেয়েছি।’

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ফ্যাশন ও মডেলিং দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ