বুধবার, 18 নভেম্বর 2026 · 18:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ডেঙ্গুর ভয়াবহ বিস্তার অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬০০ ছাড়াল, মৃত বেড়ে ৫০৮! · দশ লাখের বেশি মাদক মামলার বিপরীতে মানি লন্ডারিং মামলা মাত্র ৪৮টি: আড়ালে থেকে যাচ্ছে গডফাদাররা! · ফিউশন গাউন ও রাজকীয় স্টাইলিংয়ে ফটোশুটে চমক দিলেন তমা মির্জা! · বেবী হেলেন থেকে নায়িকা সুচরিতা হলেন যেভাবে! · প্রতিদিন পাশ দিয়ে ছুটে যায় ট্রেন, তবু ৮৭ বছর ধরে থামেনি কোনো যাত্রী: প্যারিসের রহস্যময় মেট্রো স্টেশন! · র‍্যাককে হারিয়ে ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিএসআরএফ! · যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে আটক রাখার আবেদন পুলিশের! · মঙ্গলের দুর্গম উপত্যকা ও গুহায় অনুসন্ধানের জন্য ‘ভ্যামেক্স’ প্রকল্প হাতে নিল বিজ্ঞানীরা!
বিনোদন জগত

বেবী হেলেন থেকে নায়িকা সুচরিতা হলেন যেভাবে!

বেবী হেলেন থেকে নায়িকা সুচরিতা হলেন যেভাবে!


রেজাউল করিম মুকুলঃ

জন্ম ঢাকায় ১৯৫৮ সালের ০২ নভেম্বর। নায়িকা বেবী রিটা তাঁর বড় বোন।

বাবলু সিনেমায় নায়িকা শাবানার আট বছরের ছোট ভাই বাবলু। ছেলে চরিত্র বাবলু দিয়ে প্রথম অভিনয় শুরু এবং সফল। বিখ্যাত উপন্যাসিক চার্লস ডিকেন্সের অলিভার টুইস্টের কাহিনী অবলম্বনে নির্মিত বাবলু সিনেমাটি পরিচালনা করেন আজমল হুদা মিঠু। সে সময় শিশু শিল্পীটির নাম ছিলো মাস্টার হেলেন। সেটাই ছিলো প্রকৃত নাম মেয়েটির। শাবানা-নাদিমের সন্তান হিসেবেও অভিনয় করেছেন। পরে নাদিমের সাথে নায়িকা হিসেবে অভিনয় করেন সুচরিতা।

সেই মেয়েটি দ্রুত বড় হয়ে হয়ে ব্যস্ত নায়িকা সুচরিতা হয়ে গেলেন। প্রথম চলচ্চিত্র 'স্বীকৃতি' তারপর একে একে সমাধি' 'কথাদিলাম' 'নাগরদোলা' 'যাদুর বাঁশী','হাঙর নদী গ্রেনেড' সহ অনেকগুলো দর্শক প্রিয় চলচ্চিত্র। আপন মহিমায় সমুজ্জ্বল জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা অভিনয় জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' সহ বিভিন্ন সংগঠন থেকে অনেক পুরস্কারে ভূষিত হন।

নায়ক জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র "মুখ ও মুখোশ" এর নায়িকা পূর্ণিমা সেন গু প্তার মেয়ে নাসরিন। কয়েকটি ছবিতে অভিনয়ের পর নায়ক প্রয়াত জসীমের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। নাসরিনের তিন ছেলে। রাতুল, রাহুল, সামি। সবাই ব্যান্ড মিউজিক দলের ড্রামার। সুচরিতা ১৯৮৯ সালে তিনি বিশিষ্ট চলচ্চিত্র ব্যবসায়ী ও সিনেমা হলের মালিক কে এম আর মঞ্জুরকে দ্বিতীয় বিয়ে করেন। এই সংসারে তাঁদের তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ ২৩ বছর সংসার করার পর ২০১২ সালের ডিসেম্বরে এই বিয়েটিও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।


টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ