মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 18:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ! · আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন! · রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি! · কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার! · দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন! · চোখ ফেরানো যাচ্ছে না! পুরোনো হলিউডের নায়িকার রূপ ধরে হাজির হলেন সাবিলা নূর! · রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস! · মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি!
বিনোদন জগত

আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন!

আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

আজ ভারত উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পি রুনা লায়লার বয়স ৭৪ বছর পূর্ন হলো। তিনি পঁচাত্তরে পা দিলেন। জন্ম সিলেটে, ১৭ নভেম্বর, ১৯৫২খ্রি. তাই বলে তিনি সিলোটি নন। বাংলাদেশের সিনেমা নায়ক আলমগীর রুনা লায়লার স্বামী।

বাবা এমদাদ আলী ছিলেন পাকিস্তান রাজস্ব বোর্ডের অধীন শুল্ক বিভাগীয় পদস্থ কর্মকর্তা। রুনা লায়লা ৬ বছর বয়সে করাচিতে গান গাঁইতে শুরু করে দীর্ঘ ৫০ বছরে ১৮টি ভাষায় ১০ হাজার গান রেকর্ড করেন, ভারত বাংলাদেশ ও পাকিস্তানে ৩০০টি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন। তিন দিনে ৩০টি গান রেকর্ড করে তিনি গ্রিনিজ বুকে নিজের নাম অন্তর্ভূক্ত করতে সক্ষম হন। তিনি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সিনেমাতে বিখ্যাত ও জনশ্রুতিমধুর অনেকগুলো গান গেয়েছেন। ভারতের কল্যানজী- আনন্দজী এর সুরে রুনা “Ek Se Badhkar Ek” সিনেমাসহ অনেক সিনেমায় গান করেন। "O Mera Babu Chail Chabila" এবং "Dama Dam Mast Qalandar." সহ অনেকগুলো গান জনপ্রিয় হয়ে সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে যায়।

শুরুতে তিনি ছিলেন একজন শিশু নৃত্যশিল্পি। ওনার বড় বোন দিনা লায়লাও একজন সংগীত শিল্পি ছিলেন। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে অকালে মারা যান। স্বরলীপি সিনেমায় তাঁকে গান গাইতেও দেখা যাবে। ১৯৭১খ্রি. বাংলাদেশের অভূদ্যয়ের পরেও শবনমের মতো রুনা লায়লাও ১৯৭৪খ্রি. পযর্ন্ত পাকিস্তানেই ছিলেন এবং দুজনই পেশাগত কারণে পাকিস্তানে সম্মানিত ও অপমানিত দুটোই হন। বাংলাদেশে এসেও তিনি অনেকদিন দলাদলির শিকার হন। তারপরেও সেই রুনা লায়লা আজও আদি ও অকৃত্তিম। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন দুজনই একই বছর ১৯৬৮খ্রি. প্রথম বিভাগে এসএসসি পাস করেন, এবং তাঁদের বন্ধুত্বও অকৃত্তিম। জীবনের সবটাই দিয়েছেন সংগীতে, আমাদের ভালো লাগার কারণে। জন্মদিন শুভ হোক রুনা লায়লা। দীর্ঘজীবী হউন।

তথ্য ঋণঃ

রেজাউল করিম মুকুল।

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ