সোমবার, 16 নভেম্বর 2026 · 04:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল!

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল!

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।
মীরের সঞ্চালনায় একসময় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি। টিআরপিতেও ছিল শক্ত অবস্থান। এর মাধ্যমে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী অনুষ্ঠান শেষ হওয়ার পরও নিজেদের জায়গা তৈরি করেছেন। তবে গত পাঁচ বছর ধরে ছোটপর্দায় অনুপস্থিত ছিল ‘মিরাক্কেল’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। পাশাপাশি অডিশনে অংশ নেওয়ার জন্য সব বয়সের কমেডি শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। এবার প্রতিযোগীদের বাছাইপর্ব শেষে শুরু হবে মূল লড়াই। সেখানে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচিত প্রতিযোগীরা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যশকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় আসতে পারে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান দর্শকদের অনেকে। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মতে, বর্তমানে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়ম ও বিষয়বস্তু নিয়ে সতর্ক থাকতে হয়। এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী পরিচালক। তার প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর ফিরেও দর্শকের ভালোবাসা পাবে ‘মিরাক্কেল’।

তথ্য: Dhaka Post

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ