শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
অর্থনীতি

আমদানিকারকদের রাজি করিয়ে সয়াবিন তেলের দাম আটকে রাখা হয়েছে: বাণিজ্যমন্ত্রী!

আমদানিকারকদের রাজি করিয়ে সয়াবিন তেলের দাম আটকে রাখা হয়েছে: বাণিজ্যমন্ত্রী!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রয়োজন থাকলেও আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়েও উদ্বেগের কারণ নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সয়াবিন ও পাম তেল দেশে উৎপাদিত হয় না। ফলে আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্যের দাম ওঠানামা করলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, ‘প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।’ এক ধরনের চাপ প্রয়োগ করেই তাদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

রমজানের বাজার পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।’

গোপালগঞ্জে বিকাশের লেনদেন অস্বাভাবিক—এমন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিওর চেয়ারম্যান আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ অনেকে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: অর্থনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ