শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন অরেলিয়েঁ চুয়ামেনি: চুক্তি নবায়নের ঘোষণা ক্লাবের!

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন অরেলিয়েঁ চুয়ামেনি: চুক্তি নবায়নের ঘোষণা ক্লাবের!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনি। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে ক্লাব।

আর্দা গুলারের নতুন চুক্তি একদিন আগে নিশ্চিত করেছিল রিয়াল। এবার ২৬ বছর বয়সী মিডফিল্ডারও ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিলেন।

২০২২ সালে এএস মোনাকো থেকে মাদ্রিদে যোগ দেন ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলার চুয়ামেনি। বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে খেলার সময় পাওয়া চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে হোসে মরিনিওকে মুগ্ধ করে চলেছেন তিনি।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ক্লাব বলেছে, ‘আমাদের খেলোয়াড়দের চুক্তি নবায়নের ব্যাপারে রিয়াল মাদ্রিদ সিএফ ও অরেলিয়েঁ চুয়ামেনি সম্মত হয়েছে। তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।’

২০২২ সালের গ্রীষ্মে লিভারপুল ও পিএসজির সঙ্গে লড়াই জিতে ৮ কোটি ইউরোতে চুয়ামেনির সঙ্গে চুক্তি করে মাদ্রিদ। এনিয়ে পঞ্চম মৌসুমে ক্লাবটির সঙ্গে খেলছেন তিনি। ২০৫ ম্যাচ খেলে আটটি ট্রফি জিতেছেন। সম্প্রতি পেশির সমস্যার কারণে ফ্রান্স স্কোয়াড ছাড়েন চুয়ামেনি, বৃহস্পতিবার মাদ্রিদের অনুশীলনে দেখা গিয়েছে তাকে।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ