• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন! ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান!

আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভায় ১০০ গুণী শিক্ষক কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শিক্ষা ডেস্ক|জনতার দেশঃ
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই সম্মানার্থে বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। আগে সম্মাননা দেওয়া হত ১২ জন শিক্ষককে আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভার শুরুতে এক ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেয়া হয়।পূর্বে সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে ২ লাখ টাকা করে সম্মানি দেয়া হতো। এবার সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকা কমিয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন বিভিন্ন গণ মাধ্যম কে জানিয়েছেন, এই টাকার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেতেন মাত্র ১২ জন শিক্ষক। এবারই প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মোট ১০০ জন কৃতি শিক্ষককে এই সম্মাননার আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সরকারের এই উদ্যোগ শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে আরো বেশি উৎসাহিত করবে।আজ ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব শিক্ষক প্রধান মন্ত্রী তারেক রহমান এর উপস্থিতিতে উদযাপন করা হবে।সেই অনুষ্ঠানেই ১০০ গুণী শিক্ষকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এই সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category