কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোজাফরপুর ভূঁইয়াপাড়া গ্রামের মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে আয়ান (৩০) এবং একই গ্রামের পিতা মৃত জব্বর আলীর ছেলে দ্বীন ইসলাম(২৮)।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
মাদকবিরোধী এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমেছে। এমন অভিযান অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন তারা।