• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে, নভেম্বরেও ঝুঁকি! সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট! ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন! শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি—জেএসডি! স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক! জলবায়ু সংকট মোকাবিলায় এআই : অঙ্গীকারে কতটা ভরসা? বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ! বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে! চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ! পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা!

ব্যালন ডি’অরের হিসাব -নিকাশঃ কে কত পয়েন্ট অর্জন করলো?২৮ পয়েন্ট ব্যবধানে এমবাপ্পে কে হারালো কেইন!

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

২৫ বছরে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। একইসঙ্গে বায়ার্ন মিউনিখও ৪৫ বছরে প্রথমবার নিজেদের কোনো তারকার ব্যালন উৎসব করছে। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপেকে হারালেন কেইন।

এটি ব্যালন ডি’অরের ইতিহাসে অন্যতম কম ব্যবধানে জয়ের নজির। অবশ্য এরচেয়েও অনেক কম ব্যবধানে জয়ের রেকর্ড আছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ববি চার্লটন মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পর্তুগালের কিংবদন্তি এউসেবিওকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন। ১৯৯৬ সালেও ১ পয়েন্টের ব্যবধানে ব্রাজিল ও বার্সেলোনার তৎকালীন তারকা রোনালদো নাজারিওকে হারিয়েছিলেন জার্মানি ও বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাথিয়াস সামার।
এদিকে, ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৭৩টি গোল করে ব্যালন জয়ের সকল সমীকরণে এগিয়ে ছিলেন হ্যারি কেইন। ইউরোপের সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ৬টি গোল। আর এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করার পর বিশ্বকাপে করেছিলেন ১০ গোল। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন এই ফরাসি তারকার দখলে।
গতকাল (শুক্রবার) ফরাসি গণমাধ্যম লে’কিপ ২০২৬ ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ ১০৫৫ পয়েন্ট পেয়েছেন কেইন। রানার্সআপ বা দ্বিতীয় হয়ে এবার দৌড় শেষ করা এমবাপে ১০২৭ পয়েন্ট পেয়েছেন। যা ৭০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ব্যবধান বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ২০১৯ সালে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে মাত্র ৭ পয়েন্টে হারিয়েছিলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।
ব্যালন ডি’অর নির্বাচন করেন ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড। নিয়ম অনুযায়ী– প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট দেওয়া হয়। এরপর শীর্ষ ১০-এর বাকি স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট প্রদান করা হয়।
পুরুষ ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে থাকা লামিনে ইয়ামাল এমবাপের চেয়ে পিছিয়ে ছিলেন ১৪৬ পয়েন্টে এবং তিনি প্রথম পছন্দের ভোট পেয়েছিলেন ১৩টি। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য বছরটি ছিল অসাধারণ। তিনি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে সাহায্য করার পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বকাপজয়ী স্পেনের আরেক তারকা ও সাবেক ব্যালনজয়ী রদ্রিগো হার্নান্দেজ মোট ৭২৬ পয়েন্ট ও ১০টি প্রথম পছন্দের ভোট পেয়ে চতুর্থ হন।

ছেলেদের ব্যালন ডি’অরে প্রাপ্ত পয়েন্ট
১. হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) – ১০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) – ১০২৭ পয়েন্ট
৩. লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা) – ৮৮১ পয়েন্ট
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি ও বর্তমানে বার্সেলোনা) – ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি) – ৬১২ পয়েন্ট
৬. খিচা কাভারৎস্খেলিয়া (জর্জিয়া ও পিএসজি) – ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স ও পিএসজি) – ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি) – ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স ও বায়ার্ন মিউনিখ) – ২৯৬ পয়েন্ট
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন ও পিএসজি) – ২০১

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category