• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো: শফিকুর রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারে বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা! নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া এবার ধরে পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে! আর্জেন্টিনা মেসির স্মৃতিবিজড়িত মাঠে খেলতে নারাজ! ব্যালন ডি’অরের হিসাব -নিকাশঃ কে কত পয়েন্ট অর্জন করলো?২৮ পয়েন্ট ব্যবধানে এমবাপ্পে কে হারালো কেইন! গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিটের ঘটনায় নিহত-১! সরকার পাট শিল্প কে পুনরুজ্জীবিত করতে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব! শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল (রোববার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী! জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন! রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র!

ব্যালন ডি’অরের হিসাব -নিকাশঃ কে কত পয়েন্ট অর্জন করলো?২৮ পয়েন্ট ব্যবধানে এমবাপ্পে কে হারালো কেইন!

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

২৫ বছরে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। একইসঙ্গে বায়ার্ন মিউনিখও ৪৫ বছরে প্রথমবার নিজেদের কোনো তারকার ব্যালন উৎসব করছে। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপেকে হারালেন কেইন।

এটি ব্যালন ডি’অরের ইতিহাসে অন্যতম কম ব্যবধানে জয়ের নজির। অবশ্য এরচেয়েও অনেক কম ব্যবধানে জয়ের রেকর্ড আছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ববি চার্লটন মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পর্তুগালের কিংবদন্তি এউসেবিওকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন। ১৯৯৬ সালেও ১ পয়েন্টের ব্যবধানে ব্রাজিল ও বার্সেলোনার তৎকালীন তারকা রোনালদো নাজারিওকে হারিয়েছিলেন জার্মানি ও বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাথিয়াস সামার।
এদিকে, ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৭৩টি গোল করে ব্যালন জয়ের সকল সমীকরণে এগিয়ে ছিলেন হ্যারি কেইন। ইউরোপের সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ৬টি গোল। আর এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করার পর বিশ্বকাপে করেছিলেন ১০ গোল। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন এই ফরাসি তারকার দখলে।
গতকাল (শুক্রবার) ফরাসি গণমাধ্যম লে’কিপ ২০২৬ ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ ১০৫৫ পয়েন্ট পেয়েছেন কেইন। রানার্সআপ বা দ্বিতীয় হয়ে এবার দৌড় শেষ করা এমবাপে ১০২৭ পয়েন্ট পেয়েছেন। যা ৭০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ব্যবধান বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ২০১৯ সালে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে মাত্র ৭ পয়েন্টে হারিয়েছিলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।
ব্যালন ডি’অর নির্বাচন করেন ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড। নিয়ম অনুযায়ী– প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট দেওয়া হয়। এরপর শীর্ষ ১০-এর বাকি স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট প্রদান করা হয়।
পুরুষ ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে থাকা লামিনে ইয়ামাল এমবাপের চেয়ে পিছিয়ে ছিলেন ১৪৬ পয়েন্টে এবং তিনি প্রথম পছন্দের ভোট পেয়েছিলেন ১৩টি। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য বছরটি ছিল অসাধারণ। তিনি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে সাহায্য করার পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বকাপজয়ী স্পেনের আরেক তারকা ও সাবেক ব্যালনজয়ী রদ্রিগো হার্নান্দেজ মোট ৭২৬ পয়েন্ট ও ১০টি প্রথম পছন্দের ভোট পেয়ে চতুর্থ হন।

ছেলেদের ব্যালন ডি’অরে প্রাপ্ত পয়েন্ট
১. হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) – ১০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) – ১০২৭ পয়েন্ট
৩. লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা) – ৮৮১ পয়েন্ট
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি ও বর্তমানে বার্সেলোনা) – ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি) – ৬১২ পয়েন্ট
৬. খিচা কাভারৎস্খেলিয়া (জর্জিয়া ও পিএসজি) – ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স ও পিএসজি) – ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি) – ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স ও বায়ার্ন মিউনিখ) – ২৯৬ পয়েন্ট
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন ও পিএসজি) – ২০১

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category