ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
শনিবার (৩১ অক্টোবর ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু।
এর আগে, গত ২৮ অক্টোবর গাজীপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।
তথ্যসূত্রঃ
#বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।