• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজ সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ! ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে, নভেম্বরেও ঝুঁকি! সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট! ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন! শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি—জেএসডি! স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক! জলবায়ু সংকট মোকাবিলায় এআই : অঙ্গীকারে কতটা ভরসা? বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ! বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে! চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ!

‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন!

Reporter Name
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৯ নং চাপরতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
‎
‎এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হুকুম আলী।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নং ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
‎
‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে — মোঃ ফারুক মিয়া, মোঃ তাউস মিয়া, মোঃ সাফকুল মিয়া ও মোঃ শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় বিভিন্নভাবে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলে বাধা ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
‎
‎এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মোঃ হুকুম আলী তার আবেদনে বলেন, “উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।”
‎
‎তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। আবেদনের সাথে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর ও বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category