শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

স্মৃতির মনিকোঠায় আহমেদ জামান চৌধুরী

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিনোদন ডেক্স ( দৈনিক জনতার দেশ)

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও….গানের গীতিকার ছিলেন আহমেদ জামান চৌধুরী। শুধু এই গানটি নয় এমন অনেক গান লিখেছেন তিনি। জীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে। তারপর আসেন সাংবাদিকতায়।
চলচ্চিত্রের এই কিংবদন্তি চির কুমার ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও গীতিকার হিসাবেও খ‍্যাত ছিলেন। দীর্ঘকাল সাপ্তাহিক চিত্রালী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আমার সঙ্গে সম্পর্ক গড়ে উঠে নব্বইয়ের দশকে। সাদামাটা মানুষ।
কুমিল্লার লাকসামের অভিজাত এক পরিবারে জন্ম । এক ভাই বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর ছিলেন। আরেক ভাবী বিখ‍্যাত মানুষ দিলারা জামান।
আহমেদ জামান চৌধুরী ছিলেন সব কিছুতে আলাদা। তিনি প্রেমিক পুরুষ ছিলেন । বিখ‍্যাত নায়িকা ববিতার প্রেমে পড়েছিলেন। সেই প্রেমিক পুরুষ খোকা ভাইকে সবাই শ্রদ্ধা করতেন। নায়ক রাজ্জাকের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল একবার ঢাকা ক্লাবে। পরে রাজ্জাক এনিয়ে দুঃখ প্রকাশ করেন।
খোকা ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি । তাঁর পান্থপথের পাশ ঘেঁষে রাজাবাজারের বাসায় যেতাম। আড্ডায় মতিউর রহমান চৌধুরী, আমীর খসরুকে পেয়েছিলাম। পরে তিনি মগবাজার চলে যান। সেই বাসায়ও গিয়েছি। খোকা ভাই একবার নিয়ে গিয়েছিলাম শবনম ও রবীন ঘোষের বারিধারার বাড়ির দাওয়াতে। বাংলাদেশ প্রতিদিনের মগবাজার অফিস তিনি নিয়মিত আসতেন। বসুন্ধরায় অফিসেও তার পদচারণা ছিলো। ২০১৩ সালে হুট করে তিনি চলে গেলেন। রেখে গেলেন অনেক স্মৃতি।জীবনের অনেক করা কাজ।
তার লেখা কিছু বিখ‍্যাত গান –
“পিচঢালা এ পথটারে ভালোবেসেছি”/
“যেও না সাথী/“
“নতুন নামে ডাকব তোমায়/“
“কে তুমি এলে গো/“
“ও দরিয়ার পানি/“
“এ বৃষ্টিভেজা রাতে চলে যেও না/“
“চুরি করেছো আমার মনটা/“
“মাগো তোর কান্না আমি সইতে পারি না/“
“এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও/“
“যাদু বিনা পাখি যেমন বাঁচিতে পারে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category