ডেস্ক রিপোর্ট :
জনগণের কষ্টার্জিত অর্থে কপ- ২৯ সম্মেলনে ৭৯ জনের রাষ্ট্র্রীয় আমলাদের বিশাল বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আজারবাইজান সফরের যৌক্তিকতা ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থের কৃচ্ছ্র সাধনের বহু গল্প শোনালেও রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ অপব্যবহার করেছেন প্রফেসর ডক্টর ইউনুস।
গত সোমবার ১১ মে তার ভেরিফায়েড পেজ বুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে জুলকার নাইন সায়ের লেখেন’ কপ’-২৯ সম্মেলনে ৭৯ জনের একটি টিম নিয়ে আজারবাইজান গিয়েছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
এটির একটি পূর্ণাঙ্গ তালিকা ও তিনি প্রকাশ করেছেন।যেটি দৈনিক জনতার দেশ এর আর্কাইভে সংরক্ষিত রয়েছে।পোষ্টের সঙ্গে আজার বাইজানে ডক্টর ইউনূস এর সফর সংগীদের বিশাল তালিকাও তুলে ধরেছেন জুলকার নাইন সায়ের।
তিনি লেখেন,প্রফেসর ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ অপব্যবহার করেছেন তিনি।
উদাহরণস্বরূপ :
ব্রিটিশ বাজার থেকে পুরস্কার আনতে তিনি যখন যুক্ত রাজ্যে এসেছিলেন তখন তিনি ও তার দলের ৩৯ সদস্যের জন্য যুক্তরাজ্যের অন্যতম ব্যয়বহুল হোটেল ‘দ্য ডর চেস্টারে’ ৪ রাতের জন্য যে, ৩৭ টি রুম বুকিং রিজার্ভ করা হয় হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায়, ৩৯ জনের সফরকারি দল সেখানে ৪ দিন অবস্থানের জন্য ব্যয় করেছে, ২,১০,৩২৫ পাউন্ড বাংলাদেশী টাকায় যার পরিমান ৩ কোটি ৫০ লক্ষ টাকা।১ পাউন্ড =১৬৬ টাকা হিসাবে। তারিখ: ৯ জুন ২০২৫ খ্রি.।
ইউনুস যে কক্ষে ছিলেন সেই কক্ষের দৈনিক ভাড়া ছিল ৬০৪৫ পাউন্ড বা ১০ লক্ষ টাকা। চার দিনে কেবল তার কক্ষেরই বিল আসে ২৫,১৮০ পাউন্ড বা ৪০ লক্ষ টাকা।
জুলকারনাইন সায়ের আরও লেখেন, সেখানকার সর্বনিম্ন দরের কক্ষটির জন্য দৈনিক ব্যয় হয়েছিল ৮২৫ পাউন্ড বা ১ লাখ ৩৭ হাজার টাকা।
পাবলিক রি-এ্যাকশন:
আমাদের কর এর টাকা,প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত রেমিট্যান্স এর অর্থে আমলাদের বিদেশ সফর স্রেফ বিনোদন ছাড়া কিছুই নয়।আমলাদের বিদেশ সফর রাষ্ট্রের কোন কল্যাণ বয়ে আনেনা। তাদের বিনোদন মেটাতে গিয়ে বিশাল ঋণের বোঝা আমাদের বহন করতে হয়। রাষ্ট্র এবং জনগণের মাঝে কোন স্বচ্ছ জবাব দিহিতা না থাকায় এভাবেই সরকারি অর্থ হরিলুট হচ্ছে।এই সংস্কৃতি থেকে যতদিন আমরা বের হতে না পারবো ততদিন ঋণের বোঝা সাধারণ জনগণের ঘাড়ে চাপতেই থাকবে।
তথ্যঋণ:আল-জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের এর পেজ বুক পেজ থেকে সংগৃহিত।
ছবি: উইকিপিডিয়া।