• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
পরকীয়া সন্দেহে কিশোর ওমর আলীকে হত্যা; দীর্ঘ প্রায় ৬ বছর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি! নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড! মসজিদের ইমাম থেকে মুকুটহীন সম্রাট আন্ডার ওয়ার্ল্ড ডন দাদা তপনের উত্থান – পতনের নেপথ্য কাহিনি! ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ! মাদারীপুরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা! শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন! কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড! দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা! কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার!

নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন!

Reporter Name
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ক্লাসে শিক্ষকের অনুপস্থিতি, উপবৃত্তির টাকা না পাওয়াসহ নানা অভিযোগ; ষড়যন্ত্র দাবি সুপারিনটেনডেন্টের নওগাঁয় ঐতিহ্যবাহী রজাকপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট কাজী মোস্তাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নওগাঁর রজাকপুর তুলসীগঙ্গা ব্রিজ সংলগ্ন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হচ্ছে না। অনেক সময় নির্ধারিত সময়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন না এবং দিনে অল্প কয়েকটি ক্লাস পরিচালিত হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।
এ ছাড়া শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করেন, তারা নিয়মিত উপবৃত্তির টাকা পাচ্ছেন না। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম নিয়েও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, একজন শিক্ষককে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, উপবৃত্তিসহ প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনার দাবি জানান তারা। একই সঙ্গে অভিযুক্ত সুপারিনটেনডেন্ট কাজী মোস্তাফিজুর রহমানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট কাজী মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য একটি চক্রান্তের অংশ হিসেবে এসব করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।
এদিকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category