• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
মসজিদের ইমাম থেকে মুকুটহীন সম্রাট আন্ডার ওয়ার্ল্ড ডন দাদা তপনের উত্থান – পতনের নেপথ্য কাহিনি! ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ! মাদারীপুরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা! শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন! কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড! দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা! কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার! “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম! চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন!

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১২ অক্টোবর,  সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কাযালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সহোযোগিতায় ছিলেন ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্প। সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণ্যাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার তাসলিমা বেগম, ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়,ফিল্ড কোঅর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category