• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)! তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার!

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া থেকে ৬৭ পিস ইয়াবাসহ লিপি আকতার ওরফে লিপি মনি (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিপি আকতার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী পশ্চিমপাড়ার মোস্তাফিজুর রহমান ও মোমেনা খাতুনের মেয়ে এবং মো. ইউসুফের স্ত্রী। ডিএনসি জানিয়েছে, তিনি লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলির কুমিল্লা রিসোর্টের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে বসবাস করতেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরফা স্টোরের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে লিপি আকতারকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ৬৭ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম।

এ ঘটনায় লিপি আকতার ওরফে লিপি মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১০(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির সহকারী উপপরিদর্শক (এএসআই) অজয় কুমার সাহা।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category