• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
শীতকালীন শাক-সব্জিতে বাজার ভরপুর,মূল্য কমছেনা বিন্দু পরিমাণ! চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা! ইসরায়েলি সেনাবাহিনীর একজন মেজর নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতাকে সহ্য করতে না পেরে চাকুরী ছেড়ে দিয়ে নিজ দেশ পোল্যান্ডে পাড়ি জমিয়েছেন! সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান! হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন! ৪ দিনের জাপান সফর শেষে প্রধান মন্ত্রীর দেশে প্রত্যাবর্তন! সাইবার ক্রাইম থেকে নিঃস্কৃতির উপায়! সাজেকে সড়ক অবরোধের অষ্টম দিনেও কাটেনি অচলাবস্থা! শেখ হাসিনার দেশ ত্যাগের ভিডিও ধারণকারী বিমান বাহিনীর (অবসর প্রাপ্ত)কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাউসিফ সাউরির মৃত্যু রহস্যের জট খুলতে যাচ্ছে,মোবাইল ফোনে ডেকে নেয়া বন্ধু দীপ এখন পুলিশ হেফাজতে! আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা!

মাদক সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয় ছাড়া টিকে থাকতে পারে না— বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পলিটিক্যাল ডেস্ক| জনতার দেশঃ

মাদক সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয় ছাড়া টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মাদকের সিন্ডিকেট স্থানীয় পর্যায়ের হোক কিংবা জাতীয় পর্যায়ের, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া তা টিকে থাকতে পারে না। মাদক নির্মূলে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, পুলিশ খুচরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করছে। কিন্তু মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের পেছনে থাকা রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না।
সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে মাদক নির্মূল সম্ভব হবে না।
কক্সবাজারে মাদক চোরাচালানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক চোরাচালান বন্ধ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকারদলীয় নেতাকর্মীদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় মাদক নির্মূল করা সম্ভব হবে না।
ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও হতাশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্যাংকিং খাতে এখনো কোনো সংস্কার হয়নি। আশানুরূপ সংস্কার না হওয়ায় ব্যাংকব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা থেকে আসা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category