শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪৬ কেজি গাঁজা ফেলে রেখে পালিয়ে গেল মাদক কারবারি

Reporter Name / ২৭৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :-

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের রেল লাইন সংলগ্ন আসামী সোহাগ মিয়ার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বুধবার দিবাগত রাত (২৪ জুলাই) রাত ৩.২০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র)/মশিউর রহমান খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী-১ সোহাগ মিয়া (৩৫), পিতা- আবু ছায়েদ ওরফে ছাদু ওরফে সাবু, গ্রাম- কাশিমপুর (উত্তর পাড়া) ইউপি- সিঙ্গারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী ৪৬ কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “বিজয়নগর থানার এফআইআর নং-৩৮, তারিখ- ২৪ জুলাই, ২০২৫; জি আর নং-২৮৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category