শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

জানাজা শেষে শেষ শ্রদ্ধায় সমাধিস্থ হলেন #কবি নেহাল হাফিজ

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কেন্দুয়া থেকে কোহিনূর আলম:

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (২৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে । গত (২৮ নভেম্বর) জানাজা শেষে শেষ শ্রদ্ধায় তাঁকে সমাধিস্থ করা হয় ।

ভাগ্যিস! তুমি বেঁচে গেলে সীতা (১৯৯৭) কাব্যগ্রন্থটি তাঁর প্রথম প্রকাশিত । নীল বোতামের কাব্য (২০১৭),
নীল নীলিমার নীলে (২০১৮) নামেও আরো দুটি একক কবিতার বই প্রকাশ পেয়েছে তাঁর । এছাড়া যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ যুগলবন্দী ও তাঁর সম্পাদনায় হেলাল হাফিজের অপ্রকাশিত কথামালা নামে একটি বই প্রকাশিত হয় ।

ভীষণ নিভৃতচারী ও জীবন সংগ্রামী কবি নেহাল হাফিজ এঁর জন্ম ১৯৭৩ সালের ৩ জানুয়ারি নেত্রকোণায় ।
তবে জীবনের আলপথ পেরিয়ে অনেকটা সময় তিনি কাটিয়েছেন কেন্দুয়ায় । এখানে নিজেকে সম্পৃক্ত করেছিলেন এক ভিন্ন আঙ্গিকে । তিনি বিয়ে করেছিলেন চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে । কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডাসহ আমৃত্যু জড়িয়েছিলেন বিভিন্ন সংগঠন ও সৃষ্টিশীল মানুষের সাথে । কবি নেহাল হাফিজের স্কুল জীবন থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি ছিলো গভীর আগ্রহ । আপাদমস্তক কবিতাই ছিলো তাঁর নেশা, তাঁর পরিচয় । তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন, কনিষ্ঠ । দেশবরেণ্য কবি হেলাল হাফিজ ছিলেন তাঁর বড় ভাই ; যিনি গত বছর ১৩ ডিসেম্বর মারা যান ।

মণীষা সুলতানা (নেলী) ও বিপাশা সুলতানা (নীলা) নামে কবি নেহাল হাফিজের দুই কন্যা রয়েছে ।

মণীষা জানান, “বয়সজনিত নানান জটিলতায় ভুগছিলেন বাবা । গত সপ্তাহে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করি । সেখানে তিনি মৃত্যুবরণ করেন ।”

কবির প্রথম জানাজার নামাজ সকাল ১০টায় কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ও দ্বিতীয় জানাজার নামাজ বেলা আড়াইটার নিজ গ্রাম চানখাঁ বড়তলীতে অনুষ্ঠিত হয় । এবং ওখানেই তাঁকে সমাধিস্থ করা হয় ।

তাঁর মৃত্যুতে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category