শিরোনাম :
টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম।
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

গৌরীপুর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন রইছ আহবায়ক, শাহীন সদস্য সচিব

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বিপ্লব। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মোঃ রইছ উদ্দিন (প্রতিনিধি, দৈনিক যুগান্তর)। সদস্য সচিব নির্বাচিত হন আনোয়ার হোসেন শাহীন (প্রতিনিধি, ডেইলি অবজারভার )। কমিটির অন্য দুই সদস্য হলেন মোঃ হুমায়ুন কবির (প্রতিনিধি, জনবানী) এবং আলী হায়দার রবিন (স্বজন)।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়। পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category