শিরোনাম :
কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ।

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পাড়ায় রুমানা আক্তার (১২) নামের এক অষ্টম শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক অর্পন হালদারের বিরুদ্ধে। এঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়  বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 
জ্ঞান ফেরার পর শিক্ষার্থী রুমানা জানায়, ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তার মাথায় হাত দিয়ে স্বজোরে বেশ কয়েকটি আঘাত করেন  শিক্ষক অর্পন। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 
কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মনিরুজ্জামান বলেন, কোন শিক্ষার্থীকে শাররিকভাবে আহত করার বিধান নেই। তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category