আন্তর্জাতিক ডেক্স(দৈনিক জনতার দেশ):
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পারাপারে একটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান। এটি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি তেল সংকটে পড়বে আ*ম্রিকা-ই*জ*রা*ই*ল সমর্থিত বন্ধু রাষ্ট্র গুলো।আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে,ইরান সরকার শত্রু রাষ্ট্র গুলোকে উচিত শিক্ষা দিতে ৩ শ্রেণীতে বিভক্ত করেছে তাদের পরিকল্পনা।
# শত্রু পক্ষ রাষ্ট্র।
# নিরপেক্ষ রাষ্ট্র।
# বন্ধু রাষ্ট্র।
হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্য কে আরো জোরদার করতে এই পরিকল্পনা।
আল -জাজিরার তথ্য মতে জানা গেছে,হরমুজ প্রণালী দিয়ে শত্রু পক্ষের সকল জাহাজ চলাচল সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরপেক্ষ রাষ্ট্র গুলোকে ‘হাই সিকিউরিটি ট্যাক্স’ দিয়ে জাহাজ পারাপারে অনুমোদন নিতে হবে।আর ইরানের ভ্রাতৃপ্রতিম বন্ধু রাষ্ট গুলোকে বিনা শুল্ক-ট্যাক্সে কোন বাঁধা ব্যতিরেখে নির্বিঘ্নে, নিরাপদে স্রোত পারাপারে স্বাধীন অধিকার দেয়া হবে।
তবে এখন পর্যন্ত তিনটি দেশের নামের তালিকা প্রকাশ করেনি ইরান।
এই পরিস্হিতিতে ইরান সরকার অত্যাধুনিক সামরিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বিমান বহর দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে হরমুজ সীমান্ত সহ সমগ্র ইরানের আকাশ,স্হল ও নৌপথ। শত্রু পক্ষের যে কোন হুমকি মোকাবিলায় পাল্টা জবাব দিতে প্রস্তত পারস্য সেনারা।
বিষয়টিকে ঘিরে একটি পারমাণবিক যুদ্ধের আশংকা দিন দিন ঘণিভূত হচ্ছে। এখন পারমাণবিক রাষ্ট্র গুলোর নিজেদের আধিপত্যের যাঁতাকলে পিষ্ট হতে যাচ্ছে বিশ্বের শান্তিপ্রিয় নিরীহ দেশ গুলো।
তথ্য সূত্র:
# আল-জাজিরা
#The wave 24
# ওয়াল স্ট্রিট জার্ণাল
# পি,টি,আই