• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
সেন্ট মার্টিনে গিয়ে এক রাত থেকে ঘুরে আসতে কত টাকা খরচ হতে পারে! চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ আট ম্যাচের আটটিতেই জিতেছে জোসে মরিনিওর দল! রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল! গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার আশ্বাস! চোখ ভালো রাখতে প্রয়োজন ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের মতো রোগে সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী! ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত! নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার! রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে আটক ১১৫৪ কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করা হয়েছে! নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার!

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট!

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সাধারণ নির্বাচনের পর চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দলগুলোর সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রয়োজনীয় অনুমোদনপত্র তার হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো একক দল বা জোটই সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (কমপক্ষে ৬১ আসন) অর্জন করতে পারেনি। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পায় ৪৮টি আসন এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট লাভ করে ৫৩টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে।

নির্বাচন পরবর্তী সময়ে আইজেনকট আরব দলগুলোকে সরাসরি সরকারে না নেওয়ার ঘোষণা দিলেও তাদের শর্তহীন সমর্থন লাভ করেছেন। ফলে নেসেটের ১২০ সদস্যের মধ্যে আইজেনকটের পক্ষে সমর্থন দাঁড়িয়েছে ৬৭ জনে, যেখানে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা। আইনপ্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতেই প্রেসিডেন্ট শেষ পর্যন্ত আইজেনকটকে বেছে নেন।

ইসরায়েলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নতুন জোট সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো যাবে। এই সময়ের মধ্যে বিভিন্ন দলের নীতিনির্ধারণী দাবি-দাওয়া ও মন্ত্রিসভার পদ বণ্টন নিয়ে আনুষ্ঠানিক দর-কষাকষি সম্পন্ন করতে হবে তাঁকে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দেবেন, তিনিও পাবেন ২৮ দিন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা তৃতীয় কোনো ব্যক্তির নাম প্রস্তাবের সুযোগ পাবেন ১৪ দিনের জন্য। এরপরও যদি ঐকমত্য না হয়, তবে নেসেট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে নতুন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নিয়ম অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, লিকুদ পার্টির শীর্ষ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নানা রাজনৈতিক ও কূটনৈতিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে দীর্ঘদিন টিকে থাকলেও এবারের সমীকরণে তার মসনদ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category