আবু নাঈম রিপন|নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়ার নির্দেশনা মতে
মুনসেফেরচর পূর্ব পাড়া
এলাকায়,এস আই, কাইয়ূম (নিরস্ত্র)ও এস আই জামান মোস্তফার, নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৭ইং নভেম্বর শনিবার ৩. ০৫ মিনিটে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মুনসেফেরচর পূর্ব পাড়া সাকিল গাজীর বসতবাড়িতে ১০/১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন আলোচনায় লিপ্ত,এ সময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে,পালানোর সময় কাজি শিপন(২৪)মো:জাহিদ (৩৪)সজিব মিয়া(২৬) এই তিনজনকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। বাকি আসামি ৫/৬ জন এ সময় পালিয়ে যায়।
তাদের জিম্মা থেকে একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪রাউন্ড গুলির খোসা, ১টি রাম দা, ১টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, একটি রেজিস্ট্রেশন বিহীন পুরাতন pulsar As. 150 মোটর সাইকেল উদ্ধার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এব্যাপারে শিবপুর মডেল থানার জিডি নং ৩২৪/তাং ৭/১১/২৬ইং