শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন

Reporter Name / ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মো. আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১আগষ্ট) দুপুর ১২টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় পেশাদার সকল সাংবাদিকদের উপস্থিতিতে
এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডকে একটি নির্মম ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন এবং দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, দৈনিক মানবকণ্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এ.বি.এম মিজানুর রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক ইয়াকুব আলী রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু আজ এই পেশাকে চাপিয়ে দেওয়া হচ্ছে হুমকি ও ভয়ভীতির কালো ছায়ায়। তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা করা হয়নি, এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

সাংবাদিকদের রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশের মাটি। এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ নয়। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যাকাণ্ডের বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে ভবিষ্যতে আরও সাংবাদিক হত্যার ঘটনা ঘটবে। আমরা চাই, হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হোক।

যদি তাদের দাবি অনুযায়ী দ্রুত বিচার না হয়,তাহলে তারা আরও বড় আন্দোলনের পরিকল্পনা করছেন। আগামী সপ্তাহে জেলা ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করতেন। গত বৃহস্পতিবার একদল সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category