শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বাউফলে (পটুয়াখালী) আন্তঃস্কুল ফুটবল খেলা কেন্দ্র করে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে “৫২তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫” ফুটবল খেলার অনুষ্ঠানে মো. আবদুল্লাহ আরাফাত নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক শিক্ষার্থী। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাউফল পাবলিক মাঠে এ ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থী নাজিপুর ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের ইসমাইল গাজীর ছেলে।

অভিযুক্ত শিক্ষার্থী অর্ণব বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও পৌর শহরের ৪নং ওয়ার্ডের ভাড়াটিয়া তোফাজ্জল হোসেন তপুর ছেলে। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার সখিপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের মজিদ কলেজ রোডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১১টার সময় বাউফল পাবলিক মাঠে গ্রীষ্মকালীন ফুটবল খেলা আরম্ভ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার নুরনবীসহ বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ১২টার সময় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ মাঠে নামে। খেলা গোলশূন্য হলে ট্রাইবেকারে চলে যায়। নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় তিন গোলে জয় লাভ করে।

এরপরই বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এ.কে অর্ণব নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। পুলিশ তাকে রক্ষা করতে গেলে পুলিশের ওপরও হামলা করে অর্ণব।
 
নাজিরপুর একাদশের অধিনায়ক তাহমিদ ইসলাম বলেন, ওই ছেলেকে আমরা চিনি না। সে কোনো খেলোয়াড়ও না। আরাফাত ভাল খেলে ওদেরকে হারিয়েছে বলেই এ হামলা করেছে।

আহত আরাফাতের মা কুলসুম বেগম বলেন, প্রশাসনের সামনে আমার ছেলেকে দিন-দুপুরে ছুরিকাঘাত করেছে। আবারও করতে পারে। ভাল পড়ালেখা ও খেলাধুলা করে এটা কি আমার ছেলের অপরাধ? আমি বিচার চাই।

হামলায় আহত উপ-পুলিশ পরিদর্শক মো. সাহাবুদ্দিন বলেন, আমি সহ আর একজন পুলিশ সদস্য খেলার মাঠে দায়িত্বে ছিলাম। সিক্সগিয়ার (ছুরি) নিয়ে একটি ছেলে অপর এক শিক্ষার্থীকে হামলা করে। থামাতে গেলে আমি কিছুটা আঘাত পাই।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয় জয়লাভ করেছে। এ জন্য ছেলেরা আনন্দ উল্লাস করছে এরই মধ্যে এক ছেলে এসে আমাদের ছেলেদের ওপর  ছুরি দিয়ে আঘাত করে। পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করে।

বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার দায়িত্বে থাকা শিক্ষক আবু ইউসুফ বলেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিষয়ে আইনী ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে বলেছি৷

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, দুই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষার্থী ও প্রশাসনের ওপর হামলাকারী যেই হোক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category