শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ।

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী ফ্যাসিষ্ট নেতা মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশীর বিরুদ্ধে।

সুবল দাস নামের এক ভুক্তভোগী আজ বুধবার (৩ ডিসেম্বর) পটুয়াখালী জেলা জজ আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর সি.আর ৬৮০/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবল দাসের এক নিকট আত্মীয় রাজেশ্বর দাস নিঃসন্তান অবস্থায় মারা গেলেও শ্যামল চন্দ্র ও ননী গোপাল নামে অস্তিত্বহীন দুইজনকে সন্তান দেখিয়ে মকবুল ওরফে মোহন চাপরাশী নিজের নামে দলিল করেন। উক্ত দলিল জাল-জালিয়াতির মাধ্যমে করা হয় মর্মে অভিযোগে রয়েছে। উক্ত দলিল ব্যবহার করে মকবুল বাউফল উপজেলার জে.এল নং ২৫, চন্দ্রপাড়া মৌজার এস.এ ৬০৭, ৬০৮ ও ৬০৯ খতিয়ানের রাজেশ্বর দাস এর মালিকানাধীন ৩৩.৮৮ শতাংশ জমি নিজের নামে নামজারী করেছেন।

অভিযোগকারী সুবল দাস বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার মকবুল ওরফে মোহন চাপরাশীর প্রভাবে বিগত ১৭ বছরে মদনপুরা ইউনিয়ন পরিষদ হতে তিনি ওয়ারিশ সনদ নিতে পারেন নাই। পরবর্তীতে মদনপুরা ইউপি‘র প্যানেল চেয়ারম্যান-(১) জাহিদ হাসান এর সার্বিক সহযোগীতায় সম্প্রতি ওয়ারিশ সনদপ্রাপ্ত হয়ে আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশী এবং সহকারী কমিশনার (ভুমি) সোহাগ মিলু’র মোবাইলে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category