বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 20:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
এই আসামির অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা! রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল · সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি॥ -সেক্টর কমান্ডার দিনাজপুর! · যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলা: ৩ দিনের রিমান্ডে মুমতারিন! · কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক মূল্যবোধ রক্ষার তাগিদ দিলেন মিস ইউনিভার্স জেনিফার বারেটো: নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান! · নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন!
অপরাধ জগত

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলা: ৩ দিনের রিমান্ডে মুমতারিন!

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলা: ৩ দিনের রিমান্ডে মুমতারিন!
ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে। আজ বৃহস্পতিবার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল। আজ তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে মুমতারিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে ককটেলের উৎস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার নির্দেশে সংগ্রহ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য মুমতারিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ৯ নভেম্বর রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ও বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্র হয়। এ সময় তারা ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়।

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: অপরাধ জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ