মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 16:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১! · বিশেষ বিবেচনায় ১৪৭ মডেল বিদ্যালয় জাতীয়করণ ও স্ব-স্ব পদে আত্মীকরণের দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন! · সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ! · সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর! · হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী ফেরত চালকসহ দুজন: জরুরি বিভাগে চিকিৎসাধীন! · নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার! · রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ জাহিদুল হাসান এর তত্ত্বাবধানে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির পৃথক সভা অনুষ্ঠিত! · ৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া: জোহর রাজ্য ইমিগ্রেশনের প্রত্যাবাসন কার্যক্রম!
অপরাধ জগত

হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী ফেরত চালকসহ দুজন: জরুরি বিভাগে চিকিৎসাধীন!

হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী ফেরত চালকসহ দুজন: জরুরি বিভাগে চিকিৎসাধীন!
ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তাঁদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর পা ও বুকে গুলির চিহ্ন দেখা গেছে। শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।

সালাউদ্দিন বাবু বলেন, স্থানীয় সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৭ থেকে ৮ জন তাঁর পথ আটকে হামলা করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে আহত করেন। এ সময় তাঁর কাছে থাকা ২৬ হাজার টাকা নিয়ে যান হামলাকারীরা। একই ব্যক্তিরা শরিফ নামের আরেক যুবককেও আহত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাঁকাই গ্রামের বারক শেখের ছেলে সালাউদ্দিন বাবু। তিনি আগে কাতারে ছিলেন। দুই মাস আগে দেশে ফেরেন। বর্তমানে ওয়াপদা রোডের ওই রিকশার গ্যারেজে থাকতেন। অন্যদিকে শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম পুকুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় থাকেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: অপরাধ জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ