মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 15:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া: জোহর রাজ্য ইমিগ্রেশনের প্রত্যাবাসন কার্যক্রম! · সাত দিনের রিমান্ড শেষ হতেই ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন!! · জিটিএ ৬ ক্র্যাক ও সোর্স কোড ফাঁসের ভুয়া দাবিতে প্রতারণা: ডাউনলোড করলে করণীয় জানালেন বিশেষজ্ঞরা! · কৃত্রিম সালোকসংশ্লেষণে সাফল্য: ব্যয়বহুল ব্যাটারি ছাড়াই সূর্যালোক, পানি ও কার্বন ডাই–অক্সাইড থেকে জ্বালানি তৈরির যন্ত্র! · অভিনেতা সোহেল খান আর নেই, শুটিংয়ে যাওয়ার পথে বগুড়ায় মৃত্যু! · ঊরুর চোটে মাঠের বাইরে এনদ্রিক, শঙ্কায় রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচ ! · মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান! · টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব!
প্রবাস বার্তা

৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া: জোহর রাজ্য ইমিগ্রেশনের প্রত্যাবাসন কার্যক্রম!

৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া: জোহর রাজ্য ইমিগ্রেশনের প্রত্যাবাসন কার্যক্রম!
প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মোট ২৪৬ আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন পিকেনেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে পরিচালিত এ প্রত্যাবাসন কার্যক্রমে বিভিন্ন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ ইন্দোনেশিয়, ৫২ বাংলাদেশি, ৩০ থাই, ১১ পাকিস্তানি, ৯ নেপালি, ৬ ভারতীয়, ৫ শ্রীলঙ্কান, ২ সিঙ্গাপুরের নাগরিক এবং ১ জন চীনা নাগরিক।

আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহৃত প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা কমপ্লেক্স (আইসিকিউএস) রান্তাউ পাঞ্জাং।

প্রত্যাবাসন কার্যক্রমে ব্যবহৃত বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোও টিকিটের ব্যয়ভার বহন করেছে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ