রবিবার, 29 নভেম্বর 2026 · 19:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
পুলিশ আপডেট

পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি!

পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

বাংলাদেশ পুলিশের সদস্যদের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে রয়্যাল এনফিল্ডের বাংলাদেশি প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি।

এই সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামি ব্যাংকিং সেবার মাধ্যমেও এ ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। ইফাদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আফছার উদ্দিন।

কমিউনিটি ব্যাংক জানায়, এ উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা আরও সহজ হবে। সহজ শর্তে ঋণ সুবিধা তাঁদের ব্যক্তিগত যাতায়াতের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও গতিশীলতা আনতে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের বিভিন্ন প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা দিয়ে আসছে। ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে এই সমঝোতা সেই কার্যক্রমের নতুন সংযোজন। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার সুযোগ বাড়ানোর পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাও আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: পুলিশ আপডেট দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ