রবিবার, 22 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প! · কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"! · রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! · হালাল ও হারামের বিধান: যে ছয় শ্রেণির খাবার গ্রহণ ইসলামে নিষিদ্ধ ও জরুরি ব্যতিক্রমসমূহ! · চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড! · বিবিএ ভর্তি ও ক্যারিয়ার গাইড: বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য করণীয় ও সুযোগ! · কর্নিয়া প্রতিস্থাপনে নতুন প্রযুক্তি: জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার বাড়ছে! · কমলাপুর থেকে জুরাইন রেলপথ ঘিরে ছয়টি মাদক স্পট: নিয়ন্ত্রক বদল হলেও থামছে না কারবার!
জাতীয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীর ১৬ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠেয় রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের ডিআইজি ও তদুর্ধ্ব কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়!

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীর ১৬ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠেয় রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের ডিআইজি ও তদুর্ধ্ব  কর্মকর্তাদের তথ্য চেয়েছে  রাষ্ট্রপতির কার্যালয়!

ডেস্করিপোর্ট | জনতার দেশঃ

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। নির্ধারিত ছক অনুসারে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠেয় রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য পুলিশে কর্মরত ডিআইজি ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছক অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য পাঠানো হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, তালিকার সব কর্মকর্তাই বঙ্গভবনে দাওয়াত না-ও পেতে পারেন। যেসব কর্মকর্তার বিষয়ে নেতিবাচক প্রতিবেদন বা রিপোর্ট রয়েছে, তারা এই আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়তে পারেন।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন জাতীয় গণমাধ্যম।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ